বরিশালের মুলাদীর নাজিরপুর ইউনিয়নে ভূঁইয়া ফাউন্ডেশনের উদ্যোগে রামারপোল ও কাচিরচর গ্রামে অসহায় ও কর্মহীন মানুষের মাঝে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। গতকাল শুক্রবার ৫০০ পরিবারকে মোট তিন লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।
১নং ওয়ার্ড ইউপি সদস্য আবুল কালাম ভূঁইয়া ও ২নং ওয়ার্ড ইউপি সদস্য কামরুজ্জামান বাবু ভূঁইয়া এ কার্যক্রম উদ্ধোধন করেন।
ভূঁইয়া ফাউন্ডেশনের মুখপাত্র সানাউল হক ভূঁইয়া বলেন, করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে সারা দেশের মানুষ কর্মহীন হয়ে ঘরে রয়েছেন। এর মধ্যে ঈদুল ফিতরও আসন্ন।
কর্মহীন নিম্ন আয়ের মানুষ যাতে ঈদে সামান্য হলেও তাদের পছন্দের কেনাকাটা করে কম বেশি আনন্দ উপভোগ করতে পারে সেই চিন্তা থেকে ভূঁইয়া ফাউন্ডেশনের উদ্যোগে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

