স্বাদবদলে মলা শুটকির চচ্চরি



প্রতিদিন একই ধরণের খাবার খেতে খেতে আমরা অনেকেই বিরক্ত হয়ে যাই। তাই চাই একটু ভিন্ন ধরনের কিছু, যা একই সাথে হবে মজাদার আর তৈরিও হয়ে যাবে ঝটপট। সেক্ষেত্রে স্বাদবদলে বেছে নিতে পারেন মলা শুটকি চচ্চরি।

আসুন দেখে নেই মলা শুটকির চচ্চরি তৈরি করতে কি কি লাগছে;

উপকরণঃ

মলা শুঁটকি                 ১০০ গ্রাম

পিয়াজ কুঁচি                 ১ কাঁপ

রসুন কুঁচি                    ২ টি

আদা-রসুন বাটা         ১ চামচ

কাঁচা মরিচ কুঁচি          ৫-৬ টি

লাল মরিচ গুঁড়া          ২ চা চামচ

হলুদ গুঁড়া                   ১ চা চামচ

জিরা গুঁড়া                   সামান্য

ধনিয়া গুঁড়া                  ১ চা চামচ

তেল                            পরিমাণমত

লবণ                            স্বাদমত

 

প্রস্তুত প্রণালীঃ

মলা শুঁটকির মাথা ফেলে গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিন। এরপর তেলে শুঁটকিগুলো ভেজে নিন। ভাঁজা হয়ে গেলে নামিয়ে ঐ প্যানে তেল দিয়ে পিয়াজ কুঁচি, কাঁচা মরিচ কুঁচি, রসুন কুঁচি দিয়ে ভেজে নিন। এরপর আদা রসুন বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ স্বাদমত দিয়ে মসলা কষিয়ে নিন। কষানো হয়ে গেলে মলা শুঁটকি দিয়ে সাথে হালকা পানি দিয়ে কষিয়ে নিন। এবার রসুন কোয়া দিয়ে এক কাপ পানি দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিন। পানি শুঁকিয়ে এলে গরম ভাতের সাথে পরিবেশন করুন।

পেপার’স লাইফ/রসুই  ঘর/ রাফিয়া রাফি