দোকানের পিনাট বার তৈরি করুন ঘরেই


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24

ছোটদের পাশাপাশি অনেক বড়দেরও পিনাট বার পছন্দ। তবে সবসময় বাইরে থেকে এটা কিনে খাওয়া সম্ভব নয়। তবে বাড়িতে খুব সামান্য উপকরণে এই খাবারটি তৈরি করা সম্ভব।
আসুন দেখে নেই পিনাট বার তৈরিতে কি কি লাগছে;

উপকরণ
ভাজা চিনা বাদাম    পরিমান মত
চিনি                       ১ কাপ
লবণ                       সামান্য

প্রণালি
একটি নন স্টীক ফ্রাই প্যানে চিনি অল্প আচে গলিয়ে নিন। কোন পানি দেয়া যাবে না। চিনি ধীরে ধীরে গলাতে হবে। একবারে গলাতে গেলে ক্যারামেল পুড়ে যাবে। কাঠের চামচ দিয়ে নাড়তে নাড়তে গলাতে হবে। ভাল ভাবে সব চিনি গলে গেলেই বাদাম দিয়ে ট্রেতে ঢেলে ফেলুন। বাদাম ক্যারামেলের সাথে মাখা মাখা হবে । এই ক্যারামেল এর সাথে বাদাম খুব দ্রুত মিশিয়ে নিতে হবে। ট্রেতে আগে থেকে সামান্য বাটার বা ঘি মাখিয়ে রাখুন ।
এবার কাঠের চামচ দিয়েই চারকোণা করুন। এবার ধারালো ছুরি দিয়ে ইচ্ছা মত শেপ করে নিতে হবে। ঠাণ্ডা হয়ে গেলে শেপ ঠিক করা যাবে না। পুরোপুরি ঠাণ্ডা হলে পরিবেশন করুন। বক্সে ভরে অনেকদিন রেখেও দিতে পারেন ।