ইথিওপিয়ায় বিক্ষোভে ১৬৬ জনের মৃত্যু


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24

আফ্রিকার দেশ ইথিওপিয়ায় এক বিক্ষোভে এখন পর্যন্ত ১৬৬ জনের নিহতের খবর পাওয়া গেছে। জানা গেছে দেশটির জনপ্রিয় পপ সঙ্গীত শিল্পী হাকালু হুনদেসার মৃত্যুর ঘটনার জেরে দেশটিতে বিক্ষোভ শুরু হয়। সেই বিক্ষোভে এখন পর্যন্ত ১৬৬ জন নিহত হয়েছে।

শনিবার দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, হাকালুর মৃত্যুর পর ১৪৫ বেসামরিক নাগরিক ও ১১ নিরাপত্তা সদস্য নিহত হয়েছে। এছাড়া রাজধানী আদ্দিস আবাবায় আরও দশজন নিহত হয়েছে। বিষয়টি জানা গেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে।

ইথিওপিয়ার সবচেয়ে বড় নৃতাত্ত্বিক গোষ্ঠী ওরোমোর সদস্য ছিলেন পপ স্টার হাকালু হুনদেসা। সোমবার রাতে রাজধানী আদ্দিস আবাবায় তাকে গুলি করে হত্যা করে অজ্ঞাত বন্দুকধারীরা। হত্যকাণ্ডের পর দেশটির নৃতাত্ত্বিক গোষ্ঠীগত উত্তেজনা বেড়ে যায়। হুমকিতে পড়ে দেশটির গণতান্ত্রিক পরিবর্তন।

হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে এখন পর্যন্ত পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। দেশটির কর্মকর্তারা বারবার দাবি করে আসছেন বিদ্রোহী গ্রুপা অরোমো লিবারেশন ফ্রন্ট এবং বিরোধী দল টাইগ্রে পিপল’স লিবারেশন ফ্রন্ট এই হত্যাকাণ্ডের জন্য দায়ী। দেশটির শীর্ষ পুলিশ কর্মকর্তা দাবি করেছেন, সহিংস বিক্ষোভ বর্তমানে সম্পূর্ণ বন্ধ হয়েছে।