আজ ১০ জুলাই ২০২০, শুক্রবার। চলুন জেনে নেয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
ধনু : ২২ নভেম্বর-২০ ডিসেম্বর
সামাজিক যোগাযোগ বাড়বে। সম্পত্তি কেনাবেচার শুভ সময়। আত্মীয়ের ব্যাপারে দুশ্চিন্তা বাড়বে। উপস্থিত বুদ্ধির কারণে সংকট মোকাবেলা করতে পারবেন। মানসিক স্থিরতায় ভালো ফল পাবেন।
মকর : ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি
সঠিক প্রচেষ্টায় কাজের অগ্রগতি। ব্যবসায় উন্নতির যোগ আছে। ভুল তথ্যে বিভ্রান্ত হতে পারেন। দক্ষ ব্যবস্থাপনার অভাবে সুযোগ হাতছাড়া হতে পারে। কর্মপদ্ধতি পরিবর্তন করুন।
কুম্ভ : ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি
পুরনো সমস্যা কাটিয়ে উঠতে পারবেন। কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন মাথায় আসবে। পরিকল্পনা বাস্তবায়নে অন্যকে প্রভাবিত করতে পারবেন। আর্থিকক্ষেত্র শুভ। শরীরের খেয়াল রাখবেন।
মীন : ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ
নতুন যোগাযোগ উৎসাহিত করবে। ব্যবসায় জটিলতা কাটিয়ে ওঠার ভালো সময়। অতীত অভিজ্ঞতা কাজে লাগবে। প্রভাবশালীদের আনুকূল্য ও পৃষ্ঠপোষকতা পাওয়া যেতে পারে। মন ভালো রাখুন।
মেষ : ২১ মার্চ-২০ এপ্রিল
লক্ষণীয় কোনো পরিবর্তন ঘটবে না। আয় বাড়লেও ব্যয় চাপ কমবে না। প্রেম-প্রণয় শুভ। শরীর ভালো থাকলেও যত্নের প্রয়োজন। স্বজন বিষয়ে উদ্বেগ। আনন্দে থাকুন।
বৃষ : ২১ মার্চ-২০ এপ্রিল
কর্মে উন্নতির যোগ আছে। মানসিক চাপ কিছুটা কমবে। আয় বাড়বে। বন্ধুর সাহায্য পাবেন। অবসাদে ভুগলেও দিনের শেষে উত্ফুল্ল থাকবেন। সুস্থ থাকুন। মনকে নিয়ন্ত্রণে রাখুন।
মিথুন : ২১ মে-২০ জুন
কোনো যোগাযোগে আর্থিক উন্নতির সম্ভাবনা। দাম্পত্য জীবন শুভ। কর্মক্ষেত্রের পরিবেশ অনুকূলে থাকবে। যেকোনো কাজে দক্ষতার পরিচয় দিতে পারবেন। ধৈর্য না হারালে ভালো থাকবেন।
কর্কট : ২১ জুন-২১ জুলাই
বিদেশ থেকে শুভ সংবাদ পাবেন। শিক্ষার্থীরা ভালো সুযোগ পাবেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা পাবেন। ব্যবসায় চাপ থাকলেও লাভবান হবেন। পারিবারিক জীবনকে আনন্দে রাখুন।
সিংহ : ২২ জুলাই-২১ আগস্ট
নিমন্ত্রণ রক্ষার্থে কোথাও যেতে হতে পারে। কিছুটা ব্যয়াধিক্য থাকবে। ব্যবসায় জটিলতা কাটবে। প্রত্যাশা পূরণে অন্যের সহযোগিতা পাবেন। নিজের শক্তিকে উপলব্ধি করতে পারবেন।
কন্যা : ২২ আগস্ট-২১ সেপ্টেম্বর
সামাজিক যোগাযোগ বাড়বে। প্রেম-প্রণয় আমেজহীন। ব্যবসায় কিছু পরিবর্তনের কথা ভাবতে পারেন। কোনো ইতিবাচক সংবাদে উত্ফুল্ল হবেন। পারিবারিক শান্তি বজায় রাখুন।
তুলা : ২২ সেপ্টেম্বর-২২ অক্টোবর
অন্যকে প্রভাবিত করে কাজের অগ্রগতি হবে। কিছুটা মানসিক চাপ থাকলেও ভবিষ্যৎ পরিকল্পনায় অন্যের সহযোগিতা পাবেন। দক্ষ ব্যবস্থাপনার প্রয়োজন। চিন্তা ও কর্মে আনতে হবে গতিশীলতা।
বৃশ্চিক : ২৩ অক্টোবর-২১ নভেম্বর
আপনার উদ্যোগে বৈষয়িকভাবে লাভবান হওয়ার সুযোগ পাবেন। বিনোদনমূলক কাজে আনন্দ পাবেন। বিপর্যয় মোকাবেলায় পরিকল্পনা গ্রহণ করতে হবে। প্রকৃতির আনুকূল্য লাভে মেডিটেশন করুন।

