খাগড়াছড়ির সব পর্যটন কেন্দ্র ঈদ পর্যন্ত বন্ধ


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24

করোনার সংক্রমণ এড়াতে ঈদুল আজহা পর্যন্ত খাগড়াছড়ির সব পর্যটন কেন্দ্র বন্ধ রাখা হবে। শনিবার রাতে খাগড়াছড়ির জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সারা দেশেই করোনার সংক্রমণ বাড়ছে। এই পরিস্থিতিতে সংক্রমিত এলাকা থেকে পর্যটকদের যাতায়াত বাড়লে জেলায় সংক্রমণ বাড়ার ঝুঁকি রয়েছে। এ অবস্থায় ঈদুল আজহা পর্যন্ত খাগড়াছড়ির সব পর্যটন কেন্দ্র বন্ধ থাকবে। সংক্রমণ রোধে এ সময় ভ্রমণকে নিরুৎসাহিত করা হবে।

একই সময় থেকে রাঙামাটির সাজেক পর্যটন কেন্দ্রও বন্ধ রয়েছে। ঈদেও খাগড়াছড়ি থেকে কোনো পর্যটকবাহী গাড়ি সাজেকে যাতায়াত করবে না।

প্রতি বছর ঈদ কেন্দ্র পাহাড়ি এই জনপদে প্রচুর পর্যটক ছুটে আসেন। জেলার প্রধান পর্যটন কেন্দ্র আলুটিলা গুহা, রিছাং ঝরনা, জেলা পরিষদ পার্কসহ চেনা-অচেনা পর্যটন কেন্দ্রে বিপুল পর্যটকের সমাগম ঘটে।

এ সময় হোটেল-মোটেল ব্যবসাও চাঙ্গা থাকে। তবে এবার ভিন্ন চিত্র। পর্যটক না থাকায় বন্ধ রয়েছে খাগড়াছড়ির সব হোটেল-মোটেল।

মার্চের ৮ তারিখে দেশের করোনা শনাক্ত হওয়ার পর ১৮ মার্চ খাগড়াছড়ির সব পর্যটন কেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।