বৃহস্পতি ও পৃথিবীর মাঝে আজ ঘটতে চলেছে যে বিরল ঘটনা!


বৃহস্পতি ও পৃথিবীর মাঝে আজ ঘটতে চলেছে যে বিরল ঘটনা!

সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতি ও পৃথিবী আজ নাকি অস্বাভাবিকভাবেই কাছাকাছি চলে আসবে, যা কিনা ৫৯ বছরের ইতিহাসে একটি মহাজাগতিক বিরল ঘটনা, এমনটিই জানিয়েছেন নাসার মহাকাশ বিজ্ঞানীরা।

নাসা জানিয়েছে, আজ ২৬ সেপ্টেম্বর পৃথিবীর জন্য বিরল একটি ঘটনাটি ঘটতে চলেছে। এদিন সারা রাতই আকাশে দেখা যাবে বৃহস্পতিকে। সূর্য এবং বৃহস্পতি উভয়েই একই দিকে থাকবে, পৃথিবীর বিপরীতে। ফলে, সূর্যের মতোই পৃথিবীর সাপেক্ষে বৃহস্পতিও পূর্ব দিকে উঠবে, পশ্চিমে অস্ত যাবে।

নাসার মার্শাল স্পেস ফ্লাইট সেন্টারের গবেষণারত জ্যোতির্বিজ্ঞানী অ্যাডাম কোবেলস্কি বৃহস্পতি গ্রহের পৃথিবীর নিকটবর্তী হওয়ার ঘটনাটি মহাজাগতিক বলে উল্লেখ করেছেন।

আরও পড়ুন: ‘কৃত্রিম সূর্য’ আসলটির চেয়ে ৭ গুণ তাপ উৎপন্ন করতে সক্ষম!

অ্যাডাম কোবেলস্কি জানান, ‌অত্যাধুনিক ব্যান্ডযুক্ত বাইনোকুলার ব্যবহার করলে পৃথিবীপৃষ্ঠ থেকেই আজ ২৬ সেপ্টেম্বর দেখতে পাওয়া যাবে গালিলিয়ান ৩-৪টি উপগ্রহ।

তিনি বলেন, ৪ ইঞ্চি বড় এবং সবুজ নীল ফিল্টারযুক্ত টেলিস্কোপ ব্যবহার করলেও বৃহস্পতির গ্রেট রেড স্পট এবং ব্যান্ডগুলোকে আরও বিশদভাবে পর্যবেক্ষণ করা যাবে।

বিবৃতিতে নাসা বলছে, ২৬ সেপ্টেম্বর যেহেতু বৃহস্পতি পৃথিবীর খুব কাছে চলে আসবে, পৃথিবী থেকে তাকে অনেক স্পষ্ট এবং উজ্জ্বল দেখাবে। এ ঘটনা যথেষ্ট বিরল।

এছাড়াও আজ চাঁদ ছাড়া আকাশের অন্যান্য গ্রহ-নক্ষত্রের মধ্যে বৃহস্পতিকেই সবচেয়ে উজ্জ্বল দেখা যাবে। তবে পৃথিবী থেকে খালি চোখে বৃহস্পতিকে দেখা যাবে না।

বিজ্ঞানীরা জানিয়েছেন, গ্রহটি দেখতে চাইলে টেলিস্কোপের সাহায্য নিতে হবে। ভালো দুরবিনের মাধ্যমে মূল গ্রহ ছাড়াও বৃহস্পতির তিন-চারটি উপগ্রহও এই সময়ে দেখা যেতে পারে।

সূত্র : স্পেস.কম