নিজেদের দুর্বলতা ঢাকতে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার করছে সরকার


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

নিজেদের করা দুর্নীতি এবং অন্যান্য সব কিছু ও জনগণের রোষানল থেকে বাঁচতে ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিকসহ সাধারণ মানুষকে গ্রেফতার করছে সরকার বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (০৯ মে) সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। এসময় ডিজিটাল নিরাপত্তা আইনকে গণবিরোধী আইন দাবি করে তা বাতিলের দাবিও জাননি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল বলেন, দেশে একটি কার্যকরী আইন থাকা থাকতেও সত্ত্বেও হয়রানির উদ্দেশে ডিজিটাল আইনকে ব্যবহার করছে আইন। সত্য গোপন করতে সরকার গণবিরোধী ডিজিটাল আইনে সাংবাদিকসহ সাধারণ মানুষদের নির্যাতনের মাধ্যমে দমন করছে। সেইসাথে গ্রেফতারকৃত সব বন্দির মুক্তি দাবি করেছে বিএনপি।

তিনি আরো বলেন, সামাজিকসহ যেকোনো মাধ্যমে সরকার ও সরকারের দায়িত্বশীল কারো বিরুদ্ধে কটুক্তি কিংবা সমালোচনা করে কোনো পোস্ট না দেয়ার নির্দেশনা দিয়ে যে পরিপত্র জারি করা হয়েছে তার মাধ্যমে দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে সরকার। এখানেই বোঝা যায় সরকার কতটা দুর্বল।