অর্থনীতি সচল করতে নিউজিল্যান্ডে সপ্তাহে তিন দিন ছুটি!


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height
New Zealand Prime Minister Jacinda Ardern smiles during a news conference prior to the anniversary of the mosque attacks that took place the prior year in Christchurch, New Zealand, March 13, 2020. REUTERS/Martin Hunter


করোনাভাইরাসের তাণ্ডবে গোটা বিশ্ব অসহায়ত্ব বরণ করলেও, পরিস্থিতি নিয়ন্ত্রণে বেশ সফল নিউজিল্যান্ড। তুলে নেয়া হয়েছে লকডাউন।

কিন্তু এ ভাইরাসের জেরে লকডাউনে দেশটির পর্যটন খাতে ব্যাপক ক্ষতি হয়েছে।

নিউজিল্যান্ডের অর্থনীতিতে পর্যটন থেকে আসে ১০ শতাংশ অর্থ। পর্যটন শিল্প এই দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এই করোনার কারণে আগামী কয়েক মাস দেশটিতে বিদেশি পর্যটকদের যাওয়ার সম্ভাবনা খুবই কম। এমন অবস্থায় পর্যটন চাঙা করতে দেশের মানুষকেই ভ্রমণের সুযোগ দেয়ার কথা ভাবছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন।

জানা গেছে, নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী আভাস দিয়েছেন যে, দেশে ছুটির বিধান হবে তিন দিন। অর্থাৎ কোনও সংস্থার কর্মীকে সপ্তাহে মাত্র চারদিন কাজ করতে হবে।

ফেসবুক লাইভে নিজের মতামত জানান প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন। জেসিন্ডা জানান, বেশিরভাগ ক্ষেত্রে সপ্তাহে তিনদিন ছুটি দেয়ার পক্ষে তিনি। আর সেটা পর্যটন শিল্পকে চাঙা করার জন্য। ছুটি পেলে মানুষ ঘুরতে যাবে। ফলে পর্যটন শিল্প কিছুটা অক্সিজেন পাবে।