অস্ট্রেলিয়ায় আটকে পড়া ১৭৫ বাংলাদেশি ফিরছেন আজ


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

চলমান করোনা সংক্রমণে অস্ট্রেলিয়ায় আটকে পড়া ১৭৫ জন বাংলাদেশি নাগরিক আজ দেশে ফিরছেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে সোমবার (১৫ জুন) স্থানীয় সময় আনুমানিক রাত ১০টার দিকে। সিঙ্গাপুর এয়ারলাইন্সের বাণিজ্যিক বিমানের একটি ফ্লাইট অস্ট্রেলিয়ার সিডনি থেকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করেছে।

এই ফ্লাইটটি আটকে পরা বাংলাদেশিদের নিয়ে অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশে ফেরার দ্বিতীয় বিশেষ ফ্লাইট। এর আগে গত ৮ মে শ্রীলঙ্কান এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে করে ১৫৭ জন আটকে পরা বাংলাদেশি যাত্রী মেলবোর্ন থেকে ঢাকায় ফেরেন।

https://www.youtube.com/watch?reload=9&v=AOsVS0scKMU&fbclid=IwAR2uzNvNhr33DxgecUtNgCLRx0IQH9bVpg07PtNAdS-HXQvnX560Q9-OqbQ

সোমবার পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনায় অস্ট্রেলিয়ায় আটকে পরা বাংলাদেশিদের দেশে ফেরত পাঠাতে বাংলাদেশ হাইকমিশন এই দুটি বিশেষ ফ্লাইটের সার্বিক ব্যবস্থা গ্রহণ করে। প্রথম ফ্লাইটের মতো দ্বিতীয় ফ্লাইটের আয়োজনে সহযোগিতা করে মেলবোর্ন ভিত্তিক মিল্টন ট্রাভেল সেন্টার।

বাংলাদেশ হাইকমিশনের ‘নিডস্ অ্যাসেসমেন্ট’ এর রেজিস্ট্রেশন অনুযায়ী এই দুটি ফ্লাইটে অস্ট্রেলিয়ায় আটকে পরা বাংলাদেশিদের বেশিরভাগ দেশে ফেরত গেলেন। শীঘ্রই বেশকিছু গন্তব্যের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক বিমান চালু হতে যাচ্ছে।