আম্পানে ভয়াবহ ক্ষতির মুখে পড়েছে পশ্চিমবঙ্গ। ২৪ পরগনাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলোর অবস্থা আরও খারাপ। শিকড় উপড়ে রাস্তায় রাস্তায় পড়ে রয়েছে গাছ।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এ বিষয়ে জানালেন, আম্পানের তাণ্ডবে রাজ্যে ৭২ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে কলকাতায় ১৫ এবং হাওড়ায় ৭ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে প্রত্যেকেই গাছ পড়ে বা বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারিয়েছেন।
সেইসাথে নিহতদের প্রতি পরিবারকে ২ লাখ ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছেন মমতা। বিপর্যস্ত জেলা পুনর্গঠনে ১০০০ কোটির তহবিল গঠন করার কথা জানিয়েছেন তিনি।
নবান্নে টাস্কফোর্সের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বলেন, ‘আবহাওয়া ঠিক থাকলে, শনিবার দুই ২৪ পরগনার পরিস্থিতি খতিয়ে দেখার চেষ্টা করব।’

