করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইতালিতে মৃতের সংখ্যা ২৫ হাজার ছাড়িয়েছে। দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ৮৫ জন।
গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন আরও ৪৩৭ জন। অবশ্য আগের দিনের তুলনায় সেখানে মৃত্যুর সংখ্যা কিছুটা কমেছে।
ইউরোপের দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৮৭ হাজার ৩২৭ জন। গত ২৪ ঘণ্টায় সেখানে নতুন রোগী শনাক্ত হয়েছেন ৩ হাজার ৩৭০ জন।
জানা গেছে, ইতালিতে এ পর্যন্ত অন্তত ৫৪ হাজার ৫৪৩ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
আরও জানা যায়, মহামারির প্রকোপ ধীরে ধীরে কমে আসায় আগামী ৪ মে থেকে লকডাউন শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে ইতালির সরকার।
তবে একবারে পুরোপুরি না তুলে সুনির্দিষ্ট পরিকল্পনামাফিক ধারাবাহিকভাবে এসব নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জিউসেপ কোতঁ।

