দেশে চলমান করোনা সংক্রমণে এবার আসন্ন ঈদুল আজহার দিন ঈদগাহ বা খোলা জায়গার পরিবর্তে স্বাস্থ্যবিধি মেনে মসজিদে নামাজ আদায় করতে হবে। সেইসাথে পরিস্থিতির কারণে ঈদের নামাজ শেষে কোলাকুলি করা যাবে না।
ঈদুল আজহা উদযাপন নিয়ে রোববার (১২ জুলাই) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে এক আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন গণমাধ্যমকে এ তথ্য জানান।

