চন্দন কুমার সরকার,কুড়িগ্রাম প্রতিনিধি
প্রাণঘাতী করোনাভাইরাস রোধে কুড়িগ্রামের উলিপুরে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ফ্রেন্ডস্ ফেয়ার শুরু করেছে নানান সচেতনতা মূলক কার্যক্রম। উলিপুর পৌরসভার বিভিন্ন এলাকায় মানুষের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ইতিমধ্যে পোস্টারিং করেছে সংগঠনটির কর্মীরা।
আজ(৩০ মার্চ) দুপুর ১২ টায় পৌর শহরের গবার মোরে সংগঠনের কর্মীরা জীবাণু নাশক স্প্রের কাজ শুরু করেছেন।

এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-৩ আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন, বণিক সমিতির সভাপতি সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা, ডাক্তার লোকমান হাকিম, সুজন সাধারণ সম্পাদক নুরে আলম, সংগঠনের স্থায়ী পরিষদ সদস্য আল আমিন, সভাপতি ৠত্বিক সরকার, সাধারণ সম্পাদক প্রদীপ কুমার সাহা, সদস্য মমিনুল ইসলাম, অনিকেত মাসুম, শামীম হোসেন ও শাওন সরকার প্রমুখ।

এ সময় ফ্রেন্ডস্ ফেয়ারের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার সাহা জানান করোনা ভাইরাস মোকাবেলায় সচেতনতার অংশ হিসেবে সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা কাজ করছি, এর আগে উলিপুরের বিভিন্ন স্থানে আমরা জনসচেতনতামুলক পোস্টার লাগিয়েছি।

আজ থেকে জীবাণু নাশক ছিটানোর কাজ শুরু করেছি, আমাদের এই কার্যক্রম উলিপুরের বিভিন্ন স্থানে অব্যাহত থাকবে। সাংসদ অধ্যাপক এম এ মতিন বলেন, ‘করোনা ভাইরাস রোধে সকলকে সতর্ক থাকতে হবে, খুব জরুরী প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হবেন না। জনসচেতনতায় কাজ করার জন্য ফ্রেন্ডস্ ফেয়ারের এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানাই।’
পেপার’স লাইফ/নিউজ/জেলার খবর

