এমবিবিএস ফাইনাল পরীক্ষার দাবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24

দেশজুড়ে চলমান করোনা সংক্রমণের মধ্যেই এবার স্থগিত এমবিবিএস ফাইনাল পরীক্ষার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।

রোববার (১২ জুলাই) দুপুরের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের রেডিওলোজি ও ইমেজিং বিভাগের চিকিৎসা অনুষদের ডিন অফিসের সামনে এ অবস্থান কর্মসূচি পালন করেন বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানান, গত মার্চ মাসে পরীক্ষা হওয়ার কথা ছিল। নভেম্বরে ইন্টার্ন করার কথা। আমাদের ব্যাচমেট যারা উত্তীর্ণ হয়েছে তাদের প্রায় সবাই যোগদান করেছেন।

কিন্তু আমরা যারা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারিনি আমাদের ভবিষ্যৎ অনিশ্চিত। আমরা চাই বিকল্প পদ্ধতিতে পরীক্ষা নেয়া হোক। আমরা যোদ্ধা হয়ে করোনা রোগীদের সাপোর্ট দেব। এ সংকট নিরসনে আমরা শিক্ষার্থীরা যোগাযোগ করলেও কোনো সুস্পষ্ট সিদ্ধান্ত কর্তৃপক্ষ জানায়নি।

এ ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব মেডিসিনের ডিন ডা. শাহরিয়ার নবী শাকিল বলেন, আমরা মন্ত্রণালয়ে কথা বলেছি। পরীক্ষা নেয়ার জন্য যেটা দরকার সেটা হলো আগে মেডিকেল কলেজ খুলতে হবে। হোস্টেলগুলো খুলতে হবে।

সবাইকে আসার ব্যবস্থা করতে হবে। এ প্রক্রিয়া যখন সম্পন্ন হবে তখন ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষার ব্যবস্থা নেবে। ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু পরীক্ষা বন্ধ করেনি।

বর্তমান প্রেক্ষাপট সবার জানা। ১৮ মার্চ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে। মে মাসে পরীক্ষার শিডিউল ছিল। ডেন্টাল কলেজের পরীক্ষা চলছিল সেটাও বন্ধ করা হয়েছে। এখন পর্যন্ত প্রতিষ্ঠান খুলতে পারেনি। সেখানে কীভাবে পরীক্ষা হয়।

তিনি আরও বলেন, ঢাকা মেডিকেলসহ কয়েকটি হাসপাতালে করোনা রোগী রয়েছে। কীভাবে তাদের পরীক্ষা নেব। শুধু মৌখিক পরীক্ষা নিলেতো হবে না, প্র্যাকটিক্যাল পরীক্ষা নিতে হয়, এ সময় কীভাবে সম্ভব। তবে কলেজগুলো খুললেই এক সপ্তাহের মধ্যেই পরীক্ষা নেয়ার ব্যবস্থা করা হবে।