বিশ্বজুড়ে করোনা সংক্রমণের মাঝেই চিনে ফের চালু হল ‘ওয়েট মার্কেট’, যেখানে রসনা বিলাসীদের জন্য বিক্রি হচ্ছে বাদুড়, প্যাঙ্গোলিন ও কুকুরের মাংস।
বেজিংয়ের এই সিদ্ধান্তকে বিপজ্জনক মনে করছেন চিকিৎসা বিজ্ঞানীদের একাংশ। তাঁদের দাবি, বাদুড়ের মাংস খেয়েই চিনে প্রথম করোনাভাইরাস সংক্রমণের শিকার হয়েছিলেন হুবেই প্রদেশে বছর পঞ্চান্নর এক বাসিন্দা। তাঁকেই বিশ্বে প্রথম করোনা আক্রান্ত মানুষ হিসেবে গণ্য করছেন বিজ্ঞানীরা।
সম্প্রতি ‘আ মেল অন সানডে’ পত্রিকার রিপোর্ট উদ্ধৃত করে আমেরিকার সংবাদসংস্থা ওয়াশিংটন একজামিনার জানিয়েছে, ‘চিনে এই বাজারগুলি করোনা সংক্রমণের আগে যেমন চালু ছিল, ঠিক সে ভাবেই ফের খোলা হয়েছে।’
তবে বাজারে কড়া নজরদারি বহাল রেখেছে কর্তৃপক্ষ যাতে রক্তমাখা মেঝে, কুকুর ও খরগোস হত্যার দৃশ্য অথবা খাঁচাবন্দি ভয়ার্ত পশুদের ছবি কেউ না তুলতে পারেন।
চিনের হুবেই প্রদেশের উহান শহরের হুয়ানান সিফুড মার্কেটকে করোনাভাইরাস সংক্রমণের আতুরঘর বলে চিহ্নিত করেছে সারা বিশ্ব।
পেপার’স লাইফ/নিউজ/জাতীয়

