করোনায় আক্রান্ত মাশরাফির শাশুড়ি


corona test#paperslife

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন নড়াইল-২ আসনের এমপি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার শাশুড়ি হোসনে আরা সিরাজ।

সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডাঃ মোঃ আবদুল মোমেন।

জানা যায়, রোববার (১৪ জুন) রাতে এমপি মাশরাফি বিন মর্তুজার শাশুড়ি হোসনে আরার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। নড়াইল শহরের বাড়িতেই তার চিকিৎসা চলছে।

আরও জানা যায়, এ নিয়ে জেলায় ৮ জন চিকিৎসক ও ১৪ জন হাইওয়ে পুলিশের সদস্যসহ সর্বমোট ৬১জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৮ চিকিৎসকসহ ২৩ জন ইতিমধ্যে সুস্থ হয়েছেন এবং দুইজন মারা গেছেন।

https://youtu.be/AOsVS0scKMU