করোনায় আক্রান্ত সৌদি রাজপরিবারের ১৫০ সদস্য


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সৌদি আরবের রাজপরিবারের কমপক্ষে ১৫০ জন সদস্য। এমনটি জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস।

নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, গত মঙ্গলবার রাতে ওই হাসপাতালগুলোতে সৌদি সরকারের পক্ষ থেকে হাই এলার্ট বার্তা পাঠানো হয়েছে।

জানা গেছে, রাজ পরিবারের সদস্যদের চিকিৎসার জন্য বিলাসবহুল হাসপাতালে ৫০০টির মতো বেড প্রস্তুত রাখা হয়েছে।

কিং ফয়সাল স্পেশালিস্ট হাসপাতালে পাঠানো ওই হাই এলার্ট বার্তায় লেখা হয়, দেশের সকল ভিআইপিদের সেবা দিতে প্রস্তুত থাকার জন্য নির্দেশ দেওয়া হলো। ওই বার্তায় রাজপরিবারের সদস্যদের চিকিৎসা দেওয়ার জন্য দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত রোগীদের দ্রুত হাসপাতাল থেকে সরিয়ে নিতে বলা হয়। এছাড়া রোগে আক্রান্ত হাসপাতালের অন্যান্য স্টাফদেরকেও অন্য কোথাও নিয়ে চিকিৎসা দেওয়ার কথা বলা হয়।

সৌদি আরবের রাজধানী রিয়াদের গভর্নর প্রিন্স ফয়সাল বিন বানদার বিন আব্দুল আজিজ আল সৌদ ইতিমধ্যে করোনায় আক্রান্ত হয়ে আইসিইউতে আছেন বলে জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস।

জানা যায়, সৌদি আরবে এ পর্যন্ত করোনাভাইরাসে  ৩ হাজার ১২২ জন আক্রান্ত হয়েছেন। ৪১ জন মারা গেছেন।