কোভিড-১৯ এর সংক্রমন প্রতিনিয়ত ভয়াবহ আকারে রুপ নিচ্ছে। এরই মধ্যে আক্রান্ত হয়েছেন ২৩৩ জন আনসার সদস্য। আর মারা গেছেন ১ জন। করোনা মোকাবিলায় তাদের প্রচেষ্টার শেষ নেই। তারপরেও তাদের যথাযথ সুরক্ষা ব্যবস্থা এখনো নিশ্চিত হয়নি।
রাজধানীর উত্তরার কুয়েত মৈত্রী হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসা দেওয়ার জন্য কোনো সুরক্ষা ব্যবস্থা ছাড়াই করোনা রোগীদের হাসপাতালে প্রবেশসহ নানা ধরনের সহযোগিতা করেন তারা। ফলে তাদের প্রতিনিয়ত সংক্রমণের ঝুঁকির মধ্যে থাকতে হয়।
আনসার ও গ্রাম প্রতিরক্ষাবাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদ জানিয়েছেন, আনসার সদস্যদের যথাযথ সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করার চেষ্টা চলছে। রয়েছে চিকিৎসার সর্বাধিক সুযোগ।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর দেয়া হিসাবে, এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২৩৩ জন আনসার সদস্য। এর মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ জন। আর মারা গেছেন ১ জন। আর কোয়ারেন্টাইনে আছেন ৪৬৮ জন।

