করোনায় আক্রান্ত হয়ে যুক্তরাজ্যের একই হাসপাতালে মৃত্যুবরণ করেছেন জমজ দুই বোন।
জানা যায়, চিল্ড্রেন নার্স ডেভিস মৃত্যুবরণ করেন গত মঙ্গলবার সাউদাম্পটন জেনারেল হাসপাতালে। আর সাবেক নার্স এমা মৃত্যুবরণ করেন শুক্রবার সকালে।
তাদের অপর বোন জো বিবিসিকে জানিয়েছে, তারা সবসময় বলত, তারা এক সাথে এসেছে, এক সাথেই চলে যাবে।
তিনি বলেন, কি আশ্চার্যজনক জুটি তারা, একসাথে তারা অসুস্থ হয় এবং একই হাসপাতালে মৃত্যুবরণ করেছে।
তিনি আরও বলেন, তারা করতে চেয়েছিলো তা হল অন্য লোকদের সাহায্য করা। এমনকি তারা যখন ছোট ছিলো তখনও তারা পুতুলের যত্ন নেওয়ার জন্য ডাক্তার নার্স সেজে কাজ করত।
উল্লেখ্য, চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে এখন পর্যন্ত ৯৭ হাজারেরও বেশি মানুষ মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ২৮ লাখের অধিক।

