করোনায় মারা গেলেন এস আলম গ্রুপের পরিচালক


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন এস আলম গ্রুপের পরিচালক মোরশেদুল আলম। চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউ ওয়ার্ডে শুক্রবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মারা যান তিনি।

জানা যায়, করোনা শনাক্ত হওয়ার পর থেকে নগরীর সুগন্ধার একটি বাসায় চিকিৎসা নিচ্ছিলেন মোরশেদুল আলম।

শুক্রবার বিকালে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে তাকে হাসপাতালের আইসিইউতে নেয়া হয়। এরপর সেখানে রাতেই তিনি মারা যান।

এর আগে গত রবিবার সাইফুল আলম মাসুদের পরিবারের ৬ সদস্যের করোনা পজিটিভ আসে। তাদের মধ্যে একজন বর্তমানে জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকিরা বাসায় চিকিৎসা নিচ্ছেন।

মোরশেদুল আলম শিল্পপতি সাইফুল আলম মাসুদের বড় ভাই এবং এনআরবি গ্লোবাল ব্যাংকের পরিচালক ছিলেন।