করোনা উপসর্গে ফেনীতে একজনের মৃত্যু


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height
ফেনীতে পারিবারিক কোয়ারেন্টাইনে ১০ প্রবাসী


এবার করোনা উপসর্গ নিয়ে ফেনীতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের শিবপুর এলাকার ওই ব্যক্তির মৃত্যু হয়। এ ঘটনার পর শিবপুর এলাকা ‘লকডাউন’ ঘোষণা করে প্রশাসন।

জানা গেছে, মৃত ব্যক্তি শিবপুর এলাকার আবদুল্লাহ মৌলভীর নতুন বাড়ির বাসিন্দা। তিনি নারায়নগঞ্জ জেলায় একটি মাছের আড়তে কাজ করতেন। গত ২৪ মার্চ নারায়নগঞ্জ থেকে গ্রামের বাড়িতে চলে আসেন তিনি। তারপর থেকে তার জ্বর ও গলা ব্যাথায় ভুগছিলেন।

এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান মজিবুল হক রিপন জানান, ঘটনাটি জানতে পেরে স্বাস্থ্য বিভাগ থেকে ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাবার জন্য এ্যাম্বুলেন্স পাঠানো হয়।

কিন্তু তার পরিবার ও স্বজনদের বাধার মুখে অ্যাম্বুলেন্স ফিরিয়ে দেওয়া হয়। তারপরও গতকাল বৃহস্পতিবার তার দেহ থেকে নমুনা সংগ্রহ করে তা পরীক্ষাগারে পাঠানোর ব্যবস্থা করে স্বাস্থ্য বিভাগ।

ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরীন সুলতানা জানান, আমরা যখন খবর পেয়েছি তখন ওই ব্যক্তির অবস্থা কিছুটা সংকটাপন্ন ছিলো। তখনই ওই ব্যক্তিকে আইসোলেশনে নিয়ে ভেন্টিলেটর দেওয়ার প্রয়োজন মনে হয়েছিলো। কিন্তু পরিবারের বাধার মুখে অ্যাম্বুলেন্স ফিরে আসে।

এ ব্যাপারে ফেনী জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজজামান বলেন, ‘আমি জেনেছি লোকটি গত মাসের ২৪ তারিখ নারায়নগঞ্জ থেকে এসেছে। অসুস্থ হওয়ার পর সে স্বাস্থ্য বিভাগকে জানায়নি। মৃত্যুর পর মৃত ব্যক্তিটির নমুনা সংগ্রহ করা হয়েছে।

পেপার’স লাইফ/খবর/জেলা