লকডাউন শিথিল করার জন্য নতুন নির্দেশনা জারি করেছে ভারত। এসময় কী করা যাবে ও কী করা যাবে না, সে বিষয়ে বিস্তারিত জানিয়েছে দেশটির সরকার। এখানে বলা হয়েছে আগামী ২০ তারিখের পর কিছু এলাকায় অফিস খোলার অনুমতি দেবে কেন্দ্র সরকার।
তার জন্য কিছু কড়া বিধিনিষেধ মানতে হবে। যাতে কোনও ভাবেই করোনা না ছড়ায়, তার জন্যেই এই সব নিষেধাজ্ঞা জারি।
সরকারের আদেশ অনুসারে-
১. তাপমাত্রা স্ক্রিনিং ও হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা করতে হবে।
২. প্রতিটি শিফ্টের মধ্যে এক ঘণ্টার গ্যাপ রাখতে হবে ।
৩. সবাই একসঙ্গে লাঞ্চে যাওয়া চলবে না।
৪. শিফ্টের মধ্যে অফিস স্যানিটাইজ করতে হবে।
৫. খুব বেশি লোকের মিটিং করা যাবে না।
৬. যারা অফিস ক্যাম্পাসে থাকেন না তাদের জন্য ক্যাবের ব্যবস্থা করতে হবে। ৩০ শতাংশের বেশি যেন সেই ক্যাব ভর্তি না থাকে।
৭. প্রতিটি গাড়ি ও যন্ত্রপাতি যা অফিসে আসছে তা জীবানুমুক্ত করতে হবে।
৮. লিফ্টে ২-৩ জনের বেশি চড়া যাবে না।
৯. অপ্রয়োজনীয় লোকদের অফিসে আসা বন্ধ করতে হবে।
১০. স্থানীয় যে সব হাসপাতালে করোনার চিকিত্সার হয়, তার তালিকা রাখতে হবে অফিসে।

