কুড়িগ্রামে করোনা ভাইরাস পরিস্থিতিতে কর্মহীন ও অসহায় মানুষের মাঝে ব্যক্তিগত উদ্যোগে ধারাবাহিক ত্রাণ সামগ্রী বিতরণের উদ্বোধন করেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব পনির উদ্দিন আহমেদ।
মঙ্গলবার (৩০ মার্চ) জেলা শহরের জলিল বিড়ি মোড়ে ১ হাজার মানুষের মাঝে চাল, মাস্ক, হ্যান্ড গ্লোভস, হ্যান্ড স্যানিটাইজার বিতরণের উদ্বোধন করেন তিনি।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আতাউর রহমান আতা, হাফেজ আবু সুফিয়ান পাভেল, জেনারেল ম্যানেজার আলহাজ্ব মহসিন সাবু, জাতীয় পার্টির নেতা নবাব আলী প্রমূখ।
পর্যায়ক্রমে জেলার রাজারহাট, ফুলবাড়ী এবং সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৪ সহস্রাধিক মানুষের মাঝে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে বলে সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদ।
পেপারস লাইফ/কুড়িগ্রাম প্রতিনিধি/চন্দন কুমার সরকার

