করোনা মোকাবেলায় কুড়িগ্রামে ১০টাকার ওএমএস এর চাল বিক্রি শুরু


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

কুড়িগ্রাম প্রতিনিধি

করোনা ভাইরাস মোকাবেলায় সামাজিক দূরত্ব বজায় রেখে কুড়িগ্রামে সরকারের ১০টাকার ওএমএস এর চাল বিক্রি কার্যক্রম শুরু হয়েছে।
রোববার সকাল ১০টায় অনানুষ্ঠানিক ভাবে একযোগে জেলা সদরের পৌর এলাকার ১০টি পয়েন্টে এ চাল বিক্রির কার্যক্রম শুরু হয়।

জেলা খাদ্য বিভাগ জানায়, প্রথম দফা ১০ মে. টন চাল বরাদ্দ দেয়া হয়েছে এবং কার্যক্রম চলবে সপ্তাহে ৩দিন রবি, মঙ্গল ও বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত।

পৌরসভার বিভিন্ন পয়েন্টে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি কেন্দ্র গুলো জেলা খাদ্য নিয়ন্ত্রক মিজানুর রহমান পরিদর্শন করেন। এসময় সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রকসহ খাদ্য বিভাগের লোকজন উপস্থিত ছিলেন। চাল বিক্রির প্রথম দিন কেন্দ্র গুলোতে চাল কেনা মানুষের ভীড় লেগেছিল।

পেপার’স লাইফ/নিউজ/জেলার সংবাদ