করোনা রোগী শনাক্ত, কুড়িগ্রামের টাপুরচর এলাকা লকডাউন


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

কুড়িগ্রামের রৌমারী উপজেলার দাঁতভাঙা ইউনিয়নে জেলার প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হওয়ায় ওই ইউনিয়নের টাপুরচর এলাকা ‘লকডাউন’ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। সোমবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল ইমরান এ তথ্য জানিয়েছেন।

ইউএনও বলেন, ‘ উপজেলায় একজন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর বিষয়টি তাৎক্ষণিক ভাবে জেলা প্রশাসনকে অবহিত করে পরবর্তী নির্দেশনা চাওয়া হলে জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী প্রাথমিক ভাবে টাপুরচর এলাকাটি ‘লকডাউন’ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট ইউনিয়ন কিংবা পুরো উপজেলা ‘লকডাউন’ ঘোষণা করা হবে কিনা তা কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।’

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, রৌমারী উপজেলায় করোনা আক্রান্ত ৭ বছর বয়সী ওই কিশোর সম্প্রতি ঢাকা সাভারে তার মামা বাড়ি বেড়াতে গিয়েছিল।

গত ৭ এপ্রিল সে রৌমারীতে আসে। পরে গত ১১ এপ্রিল তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। সোমবার (১৩ এপ্রিল) তার করোনা পরীক্ষার ফল পজেটিভ আসে।

রৌমারী থানার ওসির বরাত দিয়ে ইউএনও বলেন, ‘ওই কিশোরের সাথে যোগাযোগ করা হয়েছে। সে জানিয়েছে তার শরীরে জ্বর নেই। কোনও উপসর্গ ছাড়া সে এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে।’

প্রসঙ্গত, রৌমারীতে এ পর্যন্ত ৪৪ ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ৩৯ জনের ফল পাওয়া গেছে যার মধ্যে একজন করোনা পজেটিভ।

পেপার’স লাইফ/চন্দন কুমার সরকার,কুড়িগ্রাম প্রতিনিধি