করোনা সংক্রমণের কারণে আগামীকাল বৃহস্পতিবার (২ এপ্রিল) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি চার্টার্ড ফ্লাইটে বাংলাদেশে অবস্থানরত প্রায় ৩২৫ জন জাপানি নাগরিক ঢাকা ছাড়বেন।
বৃহস্পতিবার সকালে ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যাবে বলে জানিয়েছেন বিমানের ব্যবস্থাপনা পরিচালক মো. মোকাব্বির হোসেন।
জাপান দূতাবাসের মাধ্যমে তাদের নিজ দেশে ফিরে যেতে এ ফ্লাইটের ব্যবস্থা করেছে বাংলাদেশ।
পেপার’স লাইফ/নিউজ/জাতীয়

