খাদ্য ঝুঁকিতে রয়েছে যে পাঁচ দেশ!


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

করোনা মহামারিতে বিশ্বজুড়ে স্থবির হয়ে আছে সবকিছু। লকডাউনের নামে ঘরবন্দী হয়ে আছে মানুষ। কাজ কর্ম নেই, অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে মানুষ।

এরই মধ্যে বিশ্বের কিছু দেশ দুর্ভিক্ষের কবলে পড়তে শুরু করেছে সতর্ক করছে জাতিসংঘের বিশ্ব খাদ্য সংস্থা (ডব্লিউএফপি)। ডব্লিউএফপিবলেছে, বিশ্ব ক্ষুধার মহামারিতে পড়তে যাচ্ছে এ বছর। কারণ অন্যবছরের তুলনায় ২০২০ সালে ক্ষুধার্ত মানুষের সংখ্যা দ্বিগুণ হবে।

সংস্থা জানায় সবচেয়ে বেশি খাদ্য ঝুঁকিতে রয়েছে বিশ্বের পাঁচ দেশ। এর মধ্যে প্রথম স্থানে রয়েছে ইয়েমেন। ২০১৫ সালে শুরু হওয়া যুদ্ধের কারণে দেশটি এমনিতেই দুর্ভিক্ষে রয়েছে। তার ওপর নতুন করে দেখা দিয়েছে করোনা মহামারি। বর্তমানে দেশটিতে ক্ষুধার্ত মানুষের সংখ্যা ১ কোটি ২০ লাখ। ফলে দেশটির জন্য জরুরিভিত্তিতে খাদ্য সহায়তা প্রয়োজন।

দুর্ভিক্ষের ঝুঁকিতে দ্বিতীয় অবস্থানে রয়েছে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো (ডিআরসি)। জানা যায়, দীর্ঘ এক শতকের এক তৃতীয়াংশ সময় গৃহযুদ্ধে থাকা দেশটি বিশ্বের দ্বিতীয়বৃহৎ দুর্ভিক্ষ কবলিত দেশ। দেশটির ৩ কোটি মানুষ যুদ্ধের কারণে খাদ্য সহায়তার ওপর নির্ভর করতে হয়।

খাদ্য ঝুঁকিতে তৃতীয় অবস্থানে রয়েছে ভেনেজুয়েলা। অর্থনৈতিক সংকটের কারণে মারাত্বক খাদ্য ঝুঁকিতে রয়েছে বিশ্বের তেল সমৃদ্ধ এ দেশ। খাদ্য ঝুঁকিতে চতূর্থ অবস্থানে রয়েছে দক্ষিণ সুদান এবং পঞ্চম স্থানে আফগানিস্তান।

এছাড়া সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, ২০১৯ সালের শেষ নাগাদ বিশ্বে মারাত্বক খাদ্য সংকটে ছিলো ১৩ কোটি ৫০ লাখ মানুষ। যেহেতু এখন অনেক দেশেই কল কারখানা বন্ধ করে মানুষ বাধ্যতামুলক কোয়ারেন্টিন মেনে চলছে, সে কারণে এ বছর ক্ষুধার্ত মানুষের এ সংখ্যা বেড়ে হবে ২৬ কোটি ৫০ লাখ।

সুত্র : বিবিসি