করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে খাদ্য সংকটে পড়েছেন দুস্থ ও শ্রমজীবী মানুষ। মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি সংগঠন সহ রাজনৈতিক দলের নেতাকর্মীরা নিজ নিজ অবস্থান থেকে দুস্থ মানুষের পাশে দাঁড়াচ্ছেন।

এরই ধারাবাহিকতায় দরিদ্র মানুষদের পাশে খাদ্য সহায়তা নিয়ে দাঁড়িয়েছে কুড়িগ্রাম জেলা ছাত্রদলের নেতাকর্মীরা। রবিবার (১২ এপ্রিল) সদর উপজেলার পৌর এলাকায় প্রায় দুইশ’ কর্মজীবী ও দরিদ্র মানুষের মধ্যে খাদ্য সহায়তা করেছে সংগঠনটি।
এসময় উপস্থিত ছিলেন ছাত্রদল কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি আমিমুল ইহছান, সাধারণ সম্পাদক হাসান জোবায়ের হিমেল, সহ-সভাপতি হাবিবুর রহমান রুবেল, যুগ্ম-সাধারন সম্পাদক শাওন আহমেদ, আসাদুজ্জামান কানন, সাংগঠনিক সম্পাদক আরমান হোসেন সহ জেলা ও শহর ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
ছাত্রদল নেতারা জানান, সামাজিক দূরত্ব বজায় রেখে কর্মজীবী ও দরিদ্র মানুষদের মধ্যে খাদ্যদ্রব্য বিতরণ করা হয়েছে। এ ধরণের সহায়তা অব্যাহত থাকবে বলেও জানান তারা।
পেপার’স লাইফ/কুড়িগ্রাম প্রতিনিধি

