এবার করোনা প্রকোপে খুলনা থেকে দূরপাল্লার পরিবহণ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
আগামী ২৫ মার্চ খুলনা থেকে কোনও পরিবহন ছাড়বে না। তবে খুলনা জেলার অভ্যন্তরীণ রুটে বাস চলাচল করবে বলে জানিয়েছেন খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. নুরুল ইসলাম বেবী।
সোমবার সকালে খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। করোনা পরিস্থিতি বিবেচনা করে এ সিদ্ধান্ত হয়েছে বলে তিনি জানান।
এর আগে করোনা ভাইরাস আতঙ্কে যাত্রী কম হওয়ায় এবং সংক্রমণ প্রতিরোধে গত শুকবার (২০ মার্চ) থেকে রাজশাহী থেকে ঢাকাসহ দূরপাল্লার সব রুটে বাস বন্ধ রাখা হয়েছে। তবে রাজশাহী বিভাগের অভ্যন্তরীণ রুটে সীমিত আকারে বাস চলাচল করছে। বাস মালিক ও শ্রমিক ইউনিয়ন যৌথভাবে এ সিদ্ধান্ত নেন।

