গভীর রাতে সূর্য ভয়ঙ্করভাবে কেঁপে উঠল সিলেট ও এর আশপাশের অঞ্চল। সোমবার দিবাগত রাত ৩টা ৪৩ মিনিটে সিলেটে এ ভূমিকম্প অনুভূত হয়।
তাৎক্ষণিক ভূমিকম্পের উৎপত্তিস্থল এবং রিখটার স্কেলের মাত্রা জানা যায়নি।
জানা যায়, রাত পৌনে ৪ টার দিকে ভূমিকম্পে ঘরবাড়ি কেঁপে ওঠে। ঘুমের ঘোরে লোকজন আতংকিত হয়ে পড়ে। এ সময় অনেকেই দ্রুত বেরিয়ে আসেন রাস্তায়।
একটু ভিন্ন রকম মনে হয়েছে এই ভূমিকম্পকে। সাধারণত ভূমিকম্প হলে ফ্যান, ঝুলন্ত বাতি বা ঘরের আসবাবপত্র কেঁপে ওঠে। কিন্তু এই ভূমিকম্পে মনে হলো ঘরবাড়ির নিচ থেকে মাটি সড়ে যাচ্ছে।

