গাইবান্ধায় করোনা আক্রান্ত ৩ রোগী সুস্থ



দেশের উত্তরের জেলা গাইবান্ধায় করোনায় আক্রান্ত আমেরিকা ফেরত প্রবাসী মা এবং ছেলেসহ তিনজন চিকিৎসাধীন থাকার পর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

জানা যায়, গত ২২ মার্চ গাইবান্ধায় প্রথম মা ও ছেলে করোনা শনাক্ত হন। আমেরিকা প্রবাসী ওই মা ও ছেলের সংস্পর্শে আসাদের নমুনা পরীক্ষা করার পর আরও তিনজনের শরীরে করোনার অস্তিত্ব পাওয়া যায়। সেইসাথে নারায়ণগঞ্জ ফেরত এক পোশাক শ্রমিকের পরিবারের ৫ সদস্যসহ আরও দুইজনের শরীরে করোনা শনাক্ত করা হয়।

বৃহস্পতিবার (১৬ মার্চ) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধার সিভিল সার্জন ডা. এবিএম আবু হানিফ।

এ নিয়ে গাইবান্ধায় মোট রোগীর সংখ্যা দাঁড়ায় ১২ জনে। গত ১৪ এপ্রিল আমেরিকা ফেরত ছেলে করোনা মুক্ত হওয়ায় তাকে ছাড়পত্র দেয়া হয়। আজ বৃহস্পতিবার মা এবং অপর এক নারীকে ছাড়পত্র দেয়া হয়েছে।

এ নিয়ে চিকিৎসা নিয়ে সুস্থ হওয়া তিন করোনা রোগীকে ছাড়পত্র দেয়া হলো এবং চিকিৎসাধীন রয়েছেন ৯ জন।