৬০ দিনের জন্য নতুন গ্রিনকার্ড সাময়িকভাবে বন্ধ রাখার এক নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে পরে এর মেয়াদ বাড়তে পারে বলেও জানিয়েছেন ট্রাম্প।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, গতকাল বুধবার হোয়াইট হাউসে করোনাভাইরাস মহামারি সংক্রান্ত নিয়মিত এক ব্রিফিংয়ে এসব কথা ট্রাম্প।
ট্রাম্প দাবি করেছেন, করোনাভাইরাস মহামারিতে তৈরি হওয়া সঙ্কটে মার্কিন নাগরিকদের কর্মসংস্থান সুরক্ষিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে সমালোচকরা বলছেন, আগামী নভেম্বরের নির্বাচনকে সামনে রেখে অভিবাসীদের ওপর কঠোর হওয়ার নীতি বাস্তবায়নে মহামারিকে ব্যবহার করছেন ট্রাম্প। তার এই সিদ্ধান্ত আইনি চ্যালেঞ্জের মুখে পড়তে পারেও বলে মনে করছেন অনেকে।
মার্কিন সরকারের এ নতুন সিদ্ধান্তের ফলে গ্রিনকার্ড ইস্যু সাময়িকভাবে বন্ধ হলেও যুক্তরাষ্ট্র প্রতিবছর যে হাজার হাজার সাময়িক কর্মী ভিসা ইস্যু করে তারা আক্রান্ত হবে না। এ ছাড়া ইতিমধ্যে গ্রিনকার্ডের আবেদন করা মার্কিন নাগরিকদের স্বামী/স্ত্রী এবং ছোট সন্তানদের জন্যও এই সিদ্ধান্ত প্রযোজ্য হবে না।
চিকিৎসক, নার্স বা চিকিৎসেবা সংক্রান্ত অন্য পেশাজীবী যারা ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে প্রবেশের আবেদন করেছেন তারাও এতে আক্রান্ত হবেন না। ট্রাম্প এই সুবিধাকে অভিবাসন শৃঙ্খল হিসেবে আখ্যায়িত করে আসছেন।

