ঝালকাঠিতে ইউপি সদস্যের বাড়ি থেকে ত্রাণের আড়াই টন চাল উদ্ধার


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

ঝালকাঠিতে এক ইউপি সদস্যের বাড়ি থেকে ত্রাণের সরকারি আড়াই (২৫’শ কেজি) টন চাল উদ্ধার করেছে ঝালকাঠি জেলা প্রশাসন।

রোববার রাত ১০ টার দিকে গোপন সংবাদে সদর উপজেলার বাসন্ডা ইউনিয়নের আগড়বাড়ি গ্রামের ৮ নং ইউপি সদস্য মনির হোসের বাড়ি থেকে এ চাল উদ্ধার হয়।

ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের এনডিসি আহমেদ হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইউপি সদস্য মনিরের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় ত্রাণের সরকারি ২৫’শ কেজি চাল উদ্ধার হয়। চালগুলো সরকারি বস্তা খুলে অন্য বস্তায় রাখা হয়েছিলো।

সরকারি এ চালের আনুমানিক মূল্য প্রায় এক লাখ টাকা। চাল উদ্ধারের সময় ইউপি সদস্য বাড়িতে ছিলেননা।

তাকে মুঠোফোনে বারবার খবর দিলেও তিনি আসেননি বলেও জানান এনডিসি আহমেদ হাসান। এ ঘটনায় চাল জব্দ করে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান জেলা প্রশাসনের এ কর্মকর্তা।

পেপার’স লাইফ/খবর/জেলা