থাইল্যান্ডে ৯ মার্চ থেকে করোনা আসার পর থেকে গত শনিবার টানা দ্বিতীয় দিন নতুন কোন সংক্রমণ বা মৃত্যু পাওয়া যায়নি। শনিবার দেশটি জানিয়েছে তাদের নতুন সংক্রমণ নেই, নেই মৃত্যুও।
থাই সরকারের কভিড-১৯ সেন্টারের মুখপাত্র টাউইসিন উইসানয়োথিন বলেন, ‘আজ দুটি শূন্য, থাই জনগণকে ধন্যবাদ যারা সহযোগিতা করে আসছেন।’
তাই খুলে দেয়া হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান, শিথিল করা হচ্ছে নিষেধাজ্ঞা। দেশটিতে রবিবার থেকে শপিং মল ও ডিপার্টমেন্ট স্টোরগুলো খোলার অনুমতি দেয়া হয়েছে। একইসঙ্গে রাতের কারফিউ এক ঘন্টা কমানোর ঘোষণা দেয়া হয়েছে।
থাইল্যান্ডে করোনায় আক্রান্ত হয়েছেন এ পর্যন্ত ৩ হাজার ২৫ জন এবং মারা গেছেন ৫৬ জন।
সূত্র: রয়টার্স

