তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ জানিয়েছেন, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে দুঃস্থ সাংবাদিকদের জন্য ২ কোটি টাকা আর্থিক সহায়তা দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
আজ (১৯ মে) সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সঙ্গে বৈঠক শেষে ব্রিফিংয়ে এ তথ্য দেন ড. হাছান মাহমুদ।
এছাড়া সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সঙ্গে বৈঠক শেষে ব্রিফিংয়ে তথ্যমন্ত্রী আরও বলেন,’করোনা সংকটকালে সম্প্রতি চাকুরি হারানো, নিয়মিত বেতন না পাওয়াসহ নানা অসুবিধায় থাকা সাংবাদিকদের সরকারের বিশেষ বরাদ্দ থেকে ১০ হাজার টাকা করে সহায়তা করা হবে।’

