করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক প্রচারণার পাশাপাশি ক্রেতাদের মধ্যে দূরত্ব বজায় রাখতে দূরত্ব চিহ্ন এঁকে দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা।
সোমবার (৩০ মার্চ) কুড়িগ্রাম জেলা শহরের গুরুত্বপূর্ণ কাঁচাবাজার, মুদি দোকান, ফার্মেসি এবং নিত্যপণ্যের দোকানের সামনে সাদা ও হলুদ রং দিয়ে বৃত্তাকার নিরাপদ দূরত্ব চিহ্ন এঁকে দেয় ছাত্রলীগ নেতাকর্মীরা।
জেলা ছাত্রলীগের সাবেক সহঃসভাপতি রাজু আহমেদের নেতৃত্বে সচেতনতামূলক এ প্রচারণামূলক কাজে জেলা ছাত্রলীগের সাবেক সহঃ সভাপতি ফিরোজ শাহী, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আল-মুসতাক্বীম বিল্লাহ্ মিশু, ছাত্রলীগ নেতা মেহেদী হাসান মিশু ছাত্রলীগের নেতাকর্মীরা অংশ নেন।
ছাত্রলীগ নেতা রাজু আহমেদ বলেন,’করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখতে ক্রেতাদের মধ্যে কমপক্ষে তিন ফিট দূরত্ব রাখতে সাদা ও হলুদ রং দিয়ে নিত্যপণ্যের দোকানের সামনে আমর বৃত্ত এঁকে দিয়েছি।
জনসচেতনতা বৃদ্ধির ধারাবাহিক কার্যক্রমের মধ্যে এটি একটি। এছাড়াও আমরা ছাত্রলীগের পক্ষ থেকে কুড়িগ্রাম জেলার অসহায় গরীব মানুষের মাঝে মাস্ক বিতরণ ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করছি। সবাই সচেতন হলে এ ভাইরাস থেকে আমরা সকলেই বাঁচতে পারবো ইনশাআল্লাহ।’
পেপারস লাইফ/কুড়িগ্রাম প্রতিনিধি/চন্দন কুমার সরকার

