প্রশাসনকে নাগরিকদের সঙ্গে সম্মানজনক আচরণ করার নির্দেশ


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

করোনাভাইরাস মোকাবেলায় মাঠ পর্যায়ে কাজ করা প্রশাসনকে দেশের সকল নাগরিকদের সঙ্গে সম্মানজনক আচরণ করার নির্দেশনা দেয়া হয়েছে। শনিবার (২৮ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই নির্দেশনা দিয়ে জেলা প্রশাসকদের (ডিসি) কাছে নির্দেশনা দেয়া হয়েছে।

যশোরের মণিরামপুরে মাস্ক না পরায় এসিল্যান্ড (সহকারী কমিশনার-ভূমি) সাইয়েমা হাসানের বৃদ্ধদের কানধরে উঠবস করানোর ঘটনায় তুমুল সমালোচনার মধ্যে মাঠ প্রশাসনকে এমন নির্দেশনা দিল সরকার। জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন ডিসিদের এমন নির্দেশনা দেয়ার কথা জানান।

সচিব বলেন, আমরা সকল জেলা প্রশাসকদের বলেছি, ওই ধরনের ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয়। সিনিয়র সিটিজেন তো অবশ্যই, যেকোনো নাগরিকের সঙ্গে যাতে সম্মানজনক আচরণ করা হয়। বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যসোসিয়েশনের ফেসবুক পেইজেও জেলা প্রশাসকদের প্রতি নির্দেশনাটি আমরা আপলোড করে দিয়েছি।

করোনাভাইরাসের ব্যাপক সংক্রমণ রোধে গত ২৬ মার্চ থেকে আগামী ৪ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করেছে সরকার।

করোনাভাইরাস মোকাবিলায় জনসমাগম নিয়ন্ত্রণে যশোরের মণিরামপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সাইয়েমা হাসানের নেতৃত্বে শুক্রবার (২৭ মার্চ) বিকেল থেকে ভ্রাম্যমাণ আদালত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালায়। বিকেল সাড়ে ৫টার দিকে চিনাটোলা বাজারে অভিযানের সময় ভ্রাম্যমাণ আদালতের সামনে পড়েন প্রথমে দুই বৃদ্ধ।

এর মধ্যে একজন বাইসাইকেল চালিয়ে আসছিলেন। অপরজন রাস্তার পাশে বসে কাঁচা তরকারি বিক্রি করছিলেন। তাদের মুখে মাস্ক ছিল না। এ সময় পুলিশ ওই দুই বৃদ্ধকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে সাইয়েমা হাসান শাস্তি হিসেবে তাদের কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখেন।

শুধু তাই নয়, এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজেই তার মোবাইল ফোনে এ চিত্র ধারণ করেন। এছাড়া পরবর্তীতে অপর এক ভ্যানচলককে অনুরূপভাবে কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখেন। শুক্রবার রাতে সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে যায়। তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড় ওঠে।

ইতোমধ্যে সাইয়েমাকে প্রত্যাহার করে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হবে বলেও জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।