করোনার কারণে ভারতজুড়ে চলমান লকডাউনের জেরে স্থবির হয়ে পড়েছে জনজীবন। এমতাবস্থায় সেখানে আটকে পড়া বাংলাদেশিদের ফেরত আনতে এবার কলকাতা ও চেন্নাই থেকে ৮টি বিশেষ ফ্লাইট পরিচালনা করবে ইউএস বাংলা এয়ারলাইন্স।
শুক্রবার (১৭ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেন ইউএস বাংলার জনসংযোগ কর্মকর্তা ও মহাব্যবস্থাপক কামরুল ইসলাম।
তিনি বলেন, বাংলাদেশ সময় সকাল সাড়ে ১১টায় কলকাতা থেকে ও দুপুর পৌনে ১২টায় চেন্নাই থেকে এসব ফ্লাইট বাংলাদেশের উদ্দেশে যাত্রা করবে।
কলকাতা থেকে আগামী ২১ ও ২৩ এপ্রিল ও চেন্নাই থেকে ২০ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত ছয়টি ফ্লাইট পরিচালনা করা হবে। প্রায় ১৩শ’ বাংলাদেশি এসব ফ্লাইটে দেশে ফেরার কথা রয়েছে।

