ভারতের মধ্যপ্রদেশের সিংরাউলিতে রিলায়েন্সের তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ফ্লাই অ্যাশের স্রোতে দুই নিখোঁজের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আহত হয়েছেন দুই মহিলা। চারজনের এখনও খোঁজ মিলছে না।
এ বিষয়ে সিংরাউলির জেলাশাসক কেভিএস চৌধুরী বলেন, ‘হররাভা গ্রামের কাছে রিলায়েন্সের তাপবিদ্যুৎ কেন্দ্রে (সাসান) চত্বরে ওই বাঁধটি অবস্থিত। শুক্রবার সন্ধ্যায় তাতে ফাটল দেখা দেয়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা স্থিতিশীল।’
তাপবিদ্যুৎ কেন্দ্রের তরফে জানানো হয়েছে, এই ঘটনায় অত্যন্ত উদ্বিগ্ন। কীভাবে এরকম দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে তাপবিদ্যুৎ কেন্দ্রের কাজ স্বাভাবিকভাবে চলবে জানানো হয়েছে।
তারপর শনিবার সকালে দু’জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। একজনের নাম অভিষেক কুমার শাহ। তার বয়স আট। অপর মৃতের নাম দীনেশ কুমার (৩৫)। নিখোঁজ চারজনের মধ্যে দু’জন বাচ্চা রয়েছে। একজনের বয়স তিন এবং অপরজনের বয়স নয়।
জেলাশাসক বলেন, ‘ঘটনাস্থল থেকে অনেক দূরে দেহ উদ্ধার হয়েছে। বারাণসীর একটি জাতীয় বিপর্যয় মোকাবিলা দল, রাজ্য বিপর্যয় মোকাবিলা দল ও জেলা প্রশাসন বাকি চারজনের খোঁজে তল্লাশি চালাচ্ছে। নৌকা ও ড্রোন ব্যবহার করা হচ্ছে।’
ঘটনার তীব্র নিন্দা করেছেন পরিবেশ বিশেষজ্ঞরা। অশ্বিনী কুমার দুবে বলেন, ‘তাপবিদ্যুৎ কেন্দ্রের আধিকারিকদের গাফিলতির জন্য ফ্লাই অ্যাশের বাঁধ ভেঙে গিয়েছে ও বিষাক্ত জল গ্রামাবাসীদের ঘরে ঢুকেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে শস্য।
পেপার’স লাইফ/খবর/আন্তর্জাতিক ডেস্ক

