মাদারীপুরে করোনা উপসর্গে নারীর মৃত্যু


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

এবার মাদারীপুরে করোনার উপসর্গে এক নারীর মৃত্যু হয়েছে। জানা যায়, মাদারীপুরের কালকিনিতে এক প্রবাসীর স্ত্রী (৫০) জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে মারা গেছেন। শুক্রবার (১০ এপ্রিল) রাতে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি উপজেলার রমজানপুর এলাকার চর আইড়কান্দি গ্রামের দুবাই প্রবাসীর স্ত্রী।

শনিবার (১১ এপ্রিল) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আলবিধান মোহাম্মদ সানাউল্লাহ।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় ওই প্রবাসীর স্ত্রী জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে তার মৃত্যু হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আলবিধান মোহাম্মদ সানাউল্লাহ জানান, ওই প্রবাসীর স্ত্রীর কিছুদিন আগে টিউমারের অপারেশন হওয়াসহ তিনি বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

পেপার’স লাইফ/খবর/জেলা