৩১ বছর বয়সী বেনজি হা সবকিছু ভালোই চলছিল মার্কিন এই যুবকের। কিন্তু হঠাৎ করেই সামান্য এক ভুলের কারণেই করোনায় আক্রান্ত হয়ে আইসোলেশনে যেতে হয়েছে তাকে।
জানা যায়, ওই যুবক এতদিন ঘরেই অবস্থান করছিলেন করোনার কারণে। বাইরে কিছুক্ষণের জন্য বের হলেও সবসময় মাস্ক পরে নিজেকে নিরাপদ রাখার চেষ্টা করতেন।
তবে এতকিছুর পরও বেনজি একদিন মুদি দোকানে গিয়ে ফিরে এসেই করোনায় আক্রান্ত হয়ে পড়েন। পরবর্তীতে তাকে
গুরুতর অবস্থায় সাউদার্ন ক্যালিফোর্নিয়া হাসপাতালে ভর্তি করা হয়।
যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) বলছে, আক্রান্ত ব্যক্তির হাঁচি-কাশির মাধ্যমে করোনাভাইরাস ছড়ায়। আক্রান্ত ব্যক্তির ড্রপলেট অন্য ব্যক্তির নাক কিংবা মুখ দিয়ে শরীরে প্রবেশ করে।

