গত ২৭ বছরের মধ্যে এক মাসে সবচেয়ে বেশি সংখ্যক মানুষের মৃত্যুর রেকর্ড হয়েছে সুইডেনে। গতকাল সোমবার এক পরিসংখ্যানে জানানো হয়, ১৯৯৩ সাল থেকে ২৭ বছরে চলতি বছরের এপ্রিল মাসে সর্বোচ্চ সংখ্যক মানুষ সুইডেনে মারা গেছে।
করোনাভাইরাস ছড়িয়ে যাওয়া ঠেকাতে বিশ্বের বিভিন্ন দেশে লকডাউন করা হলেও সে দেশের সরকার বাসিন্দাদের শারীরিক দূরত্ব বজায় রাখার বিষয়টি নিয়ন্ত্রণ করেনি।
ফলে গত এপ্রিল মাসে সে দেশে ১০ হাজার চারশ ৫৮ জন প্রাণ হারিয়েছে। সুইডেনের পরিসংখ্যান বিভাগ জানিয়েছে, ১৯৯৩ সাল থেকে কোনো মাসে এতো সংখ্যক মানুষের প্রাণ হারায়নি।
করোনা মহামারির মধ্যে সুইডেনের নাগরিকদের বার, রেস্টুরেন্ট, কাজের জায়গায় যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। সেই সঙ্গে শারীরিক দূরত্ব বজায় রাখার মতো কোনো নির্দেশনাও নাগরিকদের দেওয়া হয়নি।
সূত্র : নিউইয়র্ক টাইমস, নিউজিল্যান্ড হেরাল্ড

