যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্য সেবাদানকারী (এনএইচএস) স্বাস্থ্যকর্মীদের মধ্যে এক-তৃতীয়াংশ আক্রান্ত আক্রান্ত বলে জানা গেছে।
সোমবার সিএনএন প্রকাশিত এক খবরে এ তথ্য জানা যায়। জানা যায়, করোনার লক্ষণ থাকা প্রত্যক্ষ সেবাদানকারী স্বাস্থ্যকর্মী ও তাদের সংস্পর্শে থাকা পরিবারের লোকজনকে পরীক্ষা করা হয়েছে। এমন ব্যক্তিদের সংখ্যা ১৬ হাজার। এর মধ্যে ৫৭৩৩ জনের শরীরে করোনা পজেটিভ এসেছে। শতকরায় তা ৩৪ শতাংশ।
প্রতিবেদনে বলা হয়, যেসব স্বাস্থ্যকর্মীদের করোনা লক্ষণ দেখা যায়নি এবং যারা এমন ব্যক্তিদের সঙ্গে থাকেন না; তাদের দেশটির নিয়মানুযায়ী করোনা পরীক্ষা করা প্রয়োজন নেই। তাদের এ পরিসংখ্যানে প্রতিনিধিত্বকারী হিসেবে ধরা হয়নি।

