রাজধানীর বনশ্রী আমুলিয়া মডেল টাউনে রাত ৯ টার দিকে রঙের কারখানায় লাগা আগুন ফায়ার সার্ভিসের অক্লান্ত চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে।
ইম্পেরিয়াল প্রিন্ট নামে ওই কারখানায় রাত ৯ টার দিকে আগুন লাগে। পরবর্তীতে আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের মোট ৫টি ইউনিট।
ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার মাহফুজ রিবেন বলেন, আমুলিয়া মডেল টাউনের ইম্পেরিয়াল প্রিন্ট নামক ওই রঙের কারখানায় অগ্নিকাণ্ডের সংবাদে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট পাঠানো হয়।
সর্বশেষ রাত ১০টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসলেও পুরোপুরি নির্বাপণ হয়নি। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করে যাচ্ছে। তবে এখন পর্যন্ত আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

