রাজধানীতে লাজ ফার্মাকে ২৯ লাখ জরিমানা, ৫০ লাখ টাকার ওষুধ জব্দ


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24

চলমান পরিস্থিতির মধ্যেই এবার রাজধানীতে অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার কারণে লাজ ফার্মার কাকরাইল ফ্রাঞ্চাইজিকে ২৯ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৩ জুলাই) বিকালে র‌্যাব-৩ এর ভ্রাম্যমাণ আদালত ওই ওষুধের দোকানে অভিযান চালায়।

র‌্যাব-৩ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ বসু গণমাধ্যমকে বলেন, দোকান থেকে প্রায় ৮০ ধরনের অনুমোদনহীন বিদেশি ওষুধ এবং ২০ ধরনের মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায়।

লাজ ফার্মার ঢাকার কাকরাইল ফ্র্যাঞ্চাইজিতে সোমবার অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল ও অনুমোদনহীন ওষুধ জব্দের কথা জানায় র‌্যাব।

লাজ ফার্মার ঢাকার কাকরাইল ফ্র্যাঞ্চাইজিতে সোমবার অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল ও অনুমোদনহীন ওষুধ জব্দের কথা জানায় র‌্যাব। তিনি বলেন, “দোকানটির মালিক আব্দুস সাত্তার মোহাম্মদ। কিন্তু তাকে দোকানে পাওয়া যায়নি। তারা কোনো বৈধ ড্রাগ লাইসেন্সও দেখাতে পারেনি। একটি ড্রাগ লাইসেন্স দেখানো হয়েছে, কিন্তু সেটির মেয়াদ ২০১৮ সালের এপ্রিল মাসে শেষ হয়েছে।”

অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করা হয়েছে জানিয়ে পলাশ বসু বলেন, “এসব ওষুধের অনুমানিক মূল্য ৩০ থেকে ৩৫ লাখ টাকা।”

এ ঘটনায় ওই দোকান থেকে সাতজনকে আটকের কথা জানিয়ে তিনি বলেন, “তাদের পাঁচজনকে পাঁচ লাখ টাকা করে মোট ২৫ লাখ টাকা এবং দুইজনকে দুই লাখ করে চার লাখ টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে তিন মাসে কারাদণ্ড দেওয়া হয়েছে।”

এ বিষয়ে জানতে চাইলে লাজ ফার্মার মহাব্যবস্থাপক আনোয়ার হোসেন বলেন, “দোকানে কিছু মেয়াদোত্তীর্ণ ওষুধ থাকতে পারে। তবে আমাদের এখানে কেউ ওষুধ কিনতে আসলে প্রেসক্রিপশন দেখে একজন সেলসম্যান ওষুধগুলো সংগ্রহ করার পর আরেকজন মিলিয়ে দেখেন ঠিক আছে কি না। কোনো ওষুধের মেয়াদ ফুরিয়ে গেলে তা গ্রাহককে দেওয়া হয় না। পরে আমরা কোম্পানিকে ফিরিয়ে দিয়ে নতুন ওষুধ নিয়ে থাকি।