রাজশাহীর সেই বৃদ্ধকে বাড়ি করে দিচ্ছেন ডিসি


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

রাজশাহী: হাতজোড় করে ক্ষমা চাওয়া সেই বৃদ্ধকে পাকা বাড়ি করে দিচ্ছেন রাজশাহীর জেলা প্রশাসক (ডিসি) হামিদুল হক। ডিসির উদ্যোগে সরকারি খাসজমিতে বৃদ্ধকে পাকা বাড়ি বানিয়ে দেয়ার উদ্যোগ নিয়েছে তানোর উপজেলা প্রশাসন।

জানা গেছে, গত শুক্রবার বিকেলে রাস্তার পাশে পড়ে থাকা কাগজ কুড়াচ্ছিলেন আতাবুর রহমান (৬০) নামের ওই বৃদ্ধ। তার পাশ দিয়ে যাচ্ছিলেন রাজশাহীর জেলা প্রশাসক (ডিসি) হামিদুল হক।

ডিসির সঙ্গে ছিলেন পৌর মেয়র, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ওসি। হঠাৎ ওই বৃদ্ধের দিকে এগিয়ে যান ডিসি। এগিয়ে যান অন্যরাও। বিষয়টি দেখে ভয় পেয়ে যান বৃদ্ধ। ভয় পেয়ে হাতজোড় করে ডিসিকে বৃদ্ধ বলেন, ‘বাবা আমার যদি কোনও ভুল হয়, মাফ করে দেন, আমি আর বাজারে আসব না।’

বৃদ্ধের অসহায়ত্ব দেখে আবেগাপ্লুত হয়ে বুকে টেনে নেন ডিসি। তাৎক্ষণিকভাবে ওই বৃদ্ধকে সহায়তা করেন তিনি। সেখান থেকে ফিরে বিষয়টি নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেন ডিসি হামিদুল হক। পরে সেটা ভাইরাল হয়ে যায়।

জানা গেছে, আতাবুর রহমান তানোর পৌরসভার বাসিন্দা। শনিবার বিকেলে নিজ কার্যালয়ে ডেকে আতাবুরের হাতে নতুন জামা-কাপড় ও চাল-ডালসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুশান্ত কুমার মাহাতো।

এ প্রসঙ্গে ইউএনও সুশান্ত কুমার মাহাতো বলেন, ডিসি হামিদুল হকের নির্দেশে বৃদ্ধ আতাবুর রহমানকে খুঁজে আনা হয়। এরপর তার হাতে নতুন জামা-কাপড় ও চাল-ডালসহ নিত্যপ্রয়োজনীয় কিছু সামগ্রী তুলে দেয়া হয়েছে।

তিনি বলেন, করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে সরকারি খাসজমিতে আতাবুর রহমানকে পাকা বাড়ি করে দেয়া হবে। তাকে পুনর্বাসনের আওতায় আনা হবে। বিষয়টি নিয়ে ডিসি হামিদুল হক আমার সঙ্গে কথাও বলেছেন। আমরা এই বৃদ্ধের সব কিছুর ব্যবস্থা করব।

পেপার’স লাইফ/নিউজ/ জেলার খবর