রাজশাহী থেকে সারাদেশে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে রাজশাহী জেলা বাস মালিক সমিতি।
রাজশাহী বিভাগের সঙ্গে সব বিভাগের সঙ্গে অনির্দিষ্টকালের জন্য দূরপাল্লার বাস চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। বাস মালিক ও মোটর শ্রমিক ইউনিয়ন এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৪টা থেকে রাজশাহী থেকে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, খুলনা বিভাগের সব রুটের বাস বন্ধ করে দেয়া হয়। তবে রাজশাহী বিভাগের অভ্যান্তরীন রুটে সীমিত আকারে বাস চলাচল করবে বলে জানিয়েছেন বাস মালিক ও শ্রমিক ইউনিয়নের নেতারা।
রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহাতাব হোসেন চৌধুরী জানান, করোনাভাইরাস ছাড়ানোর আশংকায় জনপ্রতিনিধি, হাসপাতাল কর্তৃপক্ষ, প্রশাসন, সিটি করপোরেশনসহ সেক্টরের সিদ্ধান্তে দুরপাল্লার এসব বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এতে এখান কোনো বাস বিভাগের বাইরে যাবে না। আবার অন্য বিভাগ থেকেও কোনো বাস আসবে না। তবে বিভাগের ভেতরের জেলাগুলোতে সীমিত আকারে বাস চলাচল করবে।

