দেশে চলমান করোনা সংক্রমণে এবার করোনাভাইরাসের অ্যান্টিবডির কিটের উন্নয়নে পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করতে ওষুধ প্রশাসনে যাবেন গণস্বাস্থ্য কেন্দ্রের গবেষকরা।
রোববার(৫ জুলাই) সকালে তাদের ওষুধ প্রশাসন অধিদফতরে যাওয়ার কথা রয়েছে। গণস্বাস্থ্য কেন্দ্রের অ্যান্টিবডি কিটের উদ্ভাবক দলের প্রধান বিজ্ঞানী ড. বিজন কুমার শীল গণমাধ্যমকে বলেন, রোববার সকালে আমরা ওষুধ প্রশাসন কর্তৃপক্ষের সঙ্গে দেখা করতে যাবো। ফেডারেল ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন নতুন গাইডলাইন অনুযায়ী অ্যান্টিবডি কিটের মানও উন্নয়ন করা হয়েছে। এখন তাদের মতামত কী সেই বিষয়ে আলোচনা করবো। এরপর কিটের অনুমোদনের পরবর্তী ধাপের কাজ শুরু হবে।

