লকডাউন খুলতেই চীনে বেড়েছে বায়ু দূষণ


cin-enviornment-polution#paperslife

গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে ছড়িয়ে পড়ে প্রাণঘাতী করোনাভাইরাস। এ ভাইরাসের সংক্রমণ ঠেকাতে  দেশটিতে লকডাউনের ঘোষনা করা হয়েছিল।

লকডাউনের জেরে বায়ুদূষণ বহুগুণে কমে গিয়েছিল। ধীরে ধীরে সংক্রমন কমলে লকডাউন খুলতেই বায়ু দূষণ অনেকগুনে বেড়ে গেছে।

সোমবার (১৮মে) প্রকাশিত একটি গবেষণার ফলাফলে এটি জানানো হয়।

গবেষকরা বলেন, করোনাভাইরাসের কারণে কল-কারখানায় কাজ থেমে গিয়েছিল। সে কারণে গত জানুয়ারি থেকে দূষণের হার কমে যাচ্ছিল। লকডাউন খুলে যেতেই আবারো বায়ু দূষণ বাড়তে শুরু করেছে।

চীনের সেন্টার ফর রিসার্চ অন অ্যানার্জি অ্যান্ড ক্লিন এয়ার (সিআরইএ) এর গবেষকরা এ ব্যাপারে একটি গবেষণা চালিয়েছেন।
গবেষকরা জানান, করোনাভাইরাসরে সংক্রমন কাটিয়ে ওঠার পর বায়ু দূষণ বেড়ে যাচ্ছে।

তারা আরো বলেছেন, ২০১৯ সালের ফেব্রুয়ারির তুলনায় এ বছরের ফেব্রুয়ারিতে আবহাওয়ার গুণমান অনেক ভালো ছিল।
কল-কারখানা বন্ধ থাকা এবং যান বাহন চলাচল না করার কারণে বায়ু ছিল পরিষ্কার। কিন্তু আবারো সেসব চালু হতেই বাতাসের মান খারাপের দিকে যাচ্ছে।

এমনকি গত বছরে মে মাসের তুলনায় এ বছরের মে মাসে চীনের বায়ু দূষণ বেড়ে গেছে। করোনার ক্ষতি পুষিয়ে নিতে সারাবিশ্বে চিকিৎসা সরঞ্জাম রপ্তানির যে প্রচেষ্টা চালাচ্ছে চীন, তার কারণে বায়ুর উপর প্রভাব পড়ছে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র : স্ট্রেইট টাইমস